উপকরণ :
চৌকো করে কাটা পনির
পোস্ত বাটা
হলুদ গুঁড়ো
চিনি
আদা বাটা
ধনে পাতা
নুন
কাঁচা লঙ্কা বাটা
সাদা তেল
গার্নিশিংয়ের জন্য চেরা লাল লঙ্কা ও ধনে পাতা
পদ্ধতি :
প্রথমেই কড়াইয়ে সাদা তেল গরম করে, তাতে পনিরের টুকরোগুলো হালকা লাল করে ভাজতে হবে । ভাজা হয়ে গেলে সেগুলো একটা প্লেটে তুলে রাখুন।এবার ছোটো বাটিতে সামান্য হলুদ, পরিমাণ মতো নুন, আদা ও জল দিয়ে ভালো করে মেশাতে হবে ।মিশ্রণটিকে তেলের মধ্যে দিয়ে দিন। তারপর দিতে হবে স্বাদমতো কাঁচা লঙ্কা বাটা । ভালো করে নেড়ে, হালকা ভাজা পনিরগুলি কড়াইয়ে দিয়ে দিন।এবার পোস্ত বাটা দিতে হবে । সবশেষে দিতে হবে পরিমাণ মতো চিনি। রান্না কিন্তু মোটামুটি রেডি ।নামানোর আগে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিন । স্বাদ ও গন্ধ, দুটোই পাবেন । ধনে পাতা কুচি দেওয়ার পর তা হালকা করে মিশিয়ে দিতে হবে । পনির পোস্ত রেডি ।এবার পরিবেশনের পালা । একটি বাটিতে পনির পোস্ত নিন । উপরে চেরা কাঁচা লঙ্কা ও ধনে পাতা দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন ।

No comments:
Post a Comment