উপকরণ:
পনির ৫০০ গ্রাম
বেতকাঠি/চপস্টিক ৮-১০ টি
পেঁয়াজ বাটা ৩ বড়ো চামচ
রসুন বাটা ২ চা চামচ
নুন স্বাদমতো
লংকা গুঁড়ো ১/২ চা চামচ
সয়া স্যস ১ বড়ো চামচ
চিলি স্যস ১ বড়ো চামচ
সাদা তেল ১ বড়ো চামচ
ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ চৌকো করে টুকরো করা
ভিনিগার ১ বড়ো চামচ
প্রণালী:
পনিরের টুকরোগুলো একটু মোটা ও লম্বা করে কেটে রাখুন। একটি পাত্রে নুন ও ভিনিগার দিয়ে পনিরের টুকরোগুলোর গায়ে মাখিয়ে রাখুন। ১৫ মিনিট পর একটি বাটিতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সয়া স্যস, চিলি স্যস, লংকা গুঁড়ো ভালো করে মিশিয়ে পনিরের টুকরোগুলোয় ডুবিয়ে ওই পাত্রে রাখুন। স্যসের গোলা থেকে গেলে বাদবাকি গোলা পনিরের টুকরোগুলোর উপরে ছড়িয়ে দিন। এইভাবে পনির ম্যারিনেট করে রাখুন ২-৩ ঘন্টা। ননস্টিক প্যানে তেল গরম করুন। চপস্টিকের মধ্যে পনিরের টুকরো, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ পরপর একটা একটা করে গেঁথে দিন ।এবার কম আঁচে তেল ছড়িয়ে ঐ গুলি সোনালি করে ভাজুন। উল্টে দু’দিক সেঁকার মতো করে নিন। ঝাল স্যসের সঙ্গে পরিবেশন করুন। ওভেনে করার সময় গ্রিল করুন। বেকিং ট্রে তে তেল ছড়িয়ে পনির গাঁথা চপস্টিকগুলি দিন। ৩মিনিট করে দু পিঠ করুন। ব্রাউন রং যদি না আসে আরও একটু সময় ধরে গ্রিল করতে পারেন। চপস্টিকগুলি ব্যবহার করার আগে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন।

No comments:
Post a Comment