উপকরণ:
পনির ৫০০ গ্রাম
কাজুবাদাম ৭৫ গ্রাম
আদা ৫০ গ্রাম
টকদই ৫০ গ্রাম
কাঁচালংকা
খোয়া ১০০ গ্রাম
গরমমশলা (ছোট এলাচ ৩ টা, লবঙ্গ ২ টে, দারচিনি ৩ টা )
ঘি ১০০ মিলি
সরু করে কুচোনো পিঁয়াজ ১০০ গ্রাম
জাফরান ২ চামচ
আমন্ড বাদাম পাতলা করে কুচোনো ৫ গ্রাম
ধনেপাতা কুচোনো ৫ গ্রাম
প্রণালী:
পনির টুকরো বা গোল গোল করে কেটে নিন। কাজুবাদাম, কাঁচালংকা, আদা, খোয়া আর গরমমশলা বেটে নিন। এই বাটা দিয়ে পনিরগুলো মাখিয়ে ৩-৪ ঘন্টা রেখে দিন। একটা পাত্রে অল্প ঘি দিন। ওতে পিঁয়াজ হালকা করে ভেজে নিন। টকদই আর মাখা পনির দিয়ে নাড়তে থাকুন। জাফরান অল্প গরম জলে গুলে ২ চামচ দিন। ক্রিম দিন। গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে নিন। আমন্ড ফ্লেকসগুলো ছড়িয়ে দিন। ইচ্ছে হলে ধনেপাতা দিয়ে গার্নিশ করুন। গরম গরম রুটির সাথে পরিবেশন করুন।

No comments:
Post a Comment