উপকরণ
১।পনির
২।সাদা তেল
৩।দুধ
৪।ঘী
৫।কাজু,পোস্ত বাটা
৬।গোটা গরম মশলা
৭।তেজপাতা
৮।নুন
৯। চিনি
১০। কাঁচা লঙ্কা
প্রণালী
পনির জলে খানিক ভাপিয়ে নিয়ে কিউব করে কেটে রাখুন। সাদা তেলে তেজ পাতা, গরম মশলা ফোড়ন দিয়ে কাজু,পোস্ত বাটা দিয়ে কষুন। নুন , মিষ্টি (হলুদ নয়) কাঁচা লঙ্কা চিরে দিয়ে আরো কষুন। এবার অল্প জল দিয়ে পনিরের টুকরো গুলো দিয়ে দিন। দুধ দিয়ে কম আঁচে রান্না করুন। উনুন থেকে নামিয়ে ঘি দিয়ে দিন।
পোলাও, রুটি বা যেকোন আতপ চালের,( সোনা মুসুরি, তুলাইপঞ্জি,গোবিন্দ ভোগ) সাদা ভাতের সাথে জমে যাবে।
(2)
উপকরণ:
১. পনির ২৫০ গ্রাম
২. কাজুবাদাম ২০ গ্রাম( বাটা)
৩. পোস্ত ১০ গ্রাম (বাটা)
৪. চারমগজ ১০ গ্রাম( বাটা)
৫. আদা ১চামচ (বাটা)
৬. গুঁড়ো লঙ্কা ১চামচ
৭. গোটা জিরে প্রয়োজনমতো
৮. টমেটো পিউরি আধকাপ
৯. নুন (আন্দাজমতো)
১০. তেল (আন্দাজমতো)
১১. চিনি সামান্য
১২. কিশমিশ সামান্য
প্রণালী:
১. পনির টুকরো করে কেটে হালকা করে লংকার গুড়োঁ , নুন,ও চিনি মাখিয়ে গরম তেলে ভাজুন।
২. কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিন।
৩. আদা, কাজুবাদাম, পোস্ত, চারমগজ বাটা গরম তেলে দিয়ে হালকা করে ভেজে আধ কাপ টমেটো পিউরি দিন।
৪. আন্দাজমতো নুন ও চিনি এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিন ও সামান্য জল দিন।
৫. মিশ্রণ ফুটে উঠলে এর মধ্যে ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে ও কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।
৬. তেল উপরে উঠবে এবং বেশ মাখা-মাখা হবে।
৭. নামিয়ে গরম-গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন।


No comments:
Post a Comment